শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আজহারীর যাবজ্জীবন কারাদণ্ড চান নজিবুল বশর!

প্রকাশিত :

spot_img

 

দুই এমপির পর এবার মিজানুর রহমান আজহারীর কঠোর সমালোচনা করে তার যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর।

তিনি বলেন, আজ এই সংসদে দাঁড়িয়ে দাবি জানাই, অবিলম্বে রাসুলের অবমাননাকারীদের আমৃত্যু কারাদণ্ড প্রাদানে আইন প্রণয়ন করা হোক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, মিজানুর রহমান আজহারী রাসুলকে নিয়ে কটাক্ষ করে বলেছেন রাসুল নাকি নিরক্ষর। তিনি পবিত্র মাজার লাথি মেরে ভেঙে ফেলতে বলেছেন। তিনি শহীদ মিনার, স্মৃতিসৌধ, বিজয় দিবস পালনকে শিরক করা বলে ফতোয়া দিয়েছেন। এমন সব বক্তব্য দিয়ে আজহারী কিভাবে দেশের বাইরে চলে যায়? স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে।’

এরপর তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিধানে ধর্মীয় বিভ্রান্তি নিরসনকল্পে জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীসহ প্রধান বিচারপতির উপস্থিতিতে রাসুলের অবমাননাকারীদের আমৃত্যু কারাদণ্ড প্রদানে আইন প্রণয়ন করার দাবি জানাই।

কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার ৭ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করার আহ্বান জানান তিনি।

এর আগে মিজানুর রহমান আজাহারী কীভাবে দেশ ছাড়ল তা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...