রবিবার, ৩১ মে ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পররাষ্ট্রমন্ত্রী চীন ফেরত ৩১২ জনকে শনিবার ছেড়ে দেয়া হবে

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। বর্তমান সরকার বিনিয়োগের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে।’ গতকাল শুক্রবার বিকালে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উন্নয়ন কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

পরিদর্শন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের আরো বলেন, ‘চীনে অনেক লোক মারা যাচ্ছে তাই আমরা কিছুটা উদ্বিগ্ন। কিন্তু আমাদের জন্য ভালো খবর হল বাংলাদেশ এখন নিরাপদ। আমরা যে ৩১২ জনকে ফিরিয়ে এনেছিলাম তাদের কারো কাছে ভাইরাস পাওয়া যায়নি। আজ শনিবার তাদের ছেড়ে দেয়া হবে। আমাদের আরো কিছু বাংলাদেশী সেখানে আছে, তারাও আসতে চাইলে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় রেখে একটু ধৈর্য ধরতে হবে।’
ওইদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন ছাড়াও শিল্পনগর পরিদর্শনে আসেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রমুখ।
সবশেষে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অর্থনৈতিক অঞ্চল এলাকায় পরিবেশ রক্ষায় গাছের চারা রোপন করেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...