আজ ২৩ অক্টোবর বুধবার আখেরি চাহার সোম্বা। হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হয়।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সা:-এর জীবনের সাথে আখেরি চাহার সোম্বা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। নবী করিম সা: ইন্তেকালের আগে এ দিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন।
ফারসি আখেরি চাহার সোম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার। রাসূলুল্লাহ সা: জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে মুসলমানেরা নফল ইবাদত-বন্দেগি এবং দান-খয়রাত বিতরণের মাধ্যমে দিবসটি অতিবাহিত করেন। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকছে।
পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জোহর (দুপুর ১.৩০টা) বায়তুল মোকাররম মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।



