বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আজ পবিত্র শবেবরাত

প্রকাশিত :

spot_img

 

আজ বৃহস্পতিবার ১৪ শাবান, ১৪৪১ হিজরি, ৯ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবেবরাত, যা লাইলাতুল বরাত বা মুক্তির রজনী হিসেবেও পরিচিত। তবে হাদিস শরিফে এ রাতের পরিচয় হিসেবে বলা হয়েছে, লাইলাতুম মিন নিছফে শাবান অর্থাৎ মধ্য শাবানের রাত। ধর্মপ্রাণ মুসলমানেরা রাত জেগে নফল নামাজ, কুরআন তিলাওয়াত, কবর জিয়ারত, জিকির-আজকার, বিশেষ দোয়াসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাতটি অতিবাহিত করে থাকেন। অনেকে গরিবদের মধ্যে হালুয়া-রুটি, মিষ্টি ইত্যাদি বিতরণ ও দান-সদকাহ করেন। নফল রোজা রাখেন। শবেবরাত উপলক্ষে পরদিন সরকারি ছুটি থাকে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর ঘরে বসেই ইবাদত বন্দেগি ও দোয়া করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। শবেবরাত একটি ফারসি বাক্য। একে আরবিতে লাইলাতুল বরাতও বলা হয়। যার শাব্দিক অর্থ মাগফিরাত বা মুক্তির রাত। উপমহাদেশে অত্যন্ত গুরুত্বসহকারে হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবেবরাত পালন করা হয়। বিশ্বাস করা হয় যে, এ রাতে আল্লাহ তায়ালা বান্দার গুনাহ মাফ করেন, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, মানুষের ভাগ্য বরাদ্দ দেন।

হাদিস শরিফ থেকে জানা যায়, রাসূল (সা:) মধ্য শাবানের রাতে নফল নামাজ আদায় এবং দিনে রোজা রাখার তাগিদ দিয়েছেন। পবিত্র কুরআনের একটি সূরায় ‘লাইলাতুন মোবারাকাহ’ শব্দের উল্লেখ পাওয়া যায়, যাতে বলা হয়েছে- ‘এটা সে রাত, যাতে প্রতিটি বিষয়ের বিজ্ঞতাপূর্ণ ও দৃঢ় সিদ্ধান্ত আল্লাহর নির্দেশে প্রকাশ করা হয়।’ (সূরা দুখান, আয়াত ৩ ও ৪ )। কোনো কোনো তাফসিরকারক এ আয়াতকে উদ্ধৃত করে মধ্য শাবানের রাতকে ‘লাইলাতুন মোবারাকাহ’ আখ্যায়িত করে সেটিকেই শবেবরাত বলে অভিমত দিয়েছেন।

হজরত ইকরামাহসহ কিছু তাফসিরকারকের মতে, পবিত্র কুরআনে উল্লিখিত ‘লাইলাতুন মোবারাকাহ’ দ্বারা শাবান মাসের মধ্যভাগের রাতকে (১৪ শাবান) বোঝানো হয়েছে।
অন্য দিকে হজরত ইবনে আব্বাস (রা:), ইবনুল উমার (রা:), মুজাহিদ (রা:), কাতাদা (রা:), হাসান বসরিসহ (রা:) বেশির ভাগ প্রসিদ্ধ তাফসিরবিদ ‘লাইলাতুন মুবারাকাহ’ বলতে লাইলাতুল কদরকে আখ্যায়িত করেছেন, যা রমজান মাসে আসে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা:) শাবান মাসে বেশি রোজা রাখতেন; কিন্তু উম্মতকে এ মাসে বেশি রোজা রাখতে নিরুৎসাহিত করেছেন, যাতে রমজানের জন্য তারা সতেজ থাকে। অবশ্য তিনি মধ্য শাবানের রাতে নামাজ আদায় করা ও দিনে রোজা রাখার তাগিদ দিয়েছেন। (ইবনে মাজা : কিতাবুল ইকামা)।

শবেবরাত উপলক্ষে প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে আলোচনা, মিলাদ ও দোয়ার আয়োজন করে এলেও এ বছর করোনা পরিস্থিতির কারণে ঘরে বসে শবেবরাতের ইবাদত বন্দেগি করা এবং করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কবরস্থান ও মাজার জিয়ারাতে যেতেও নিষেধ করা হয়েছে। শবেবরাতের রাতে আলোকসজ্জা, ফটকা ফোটানোর মতো আয়োজন আলেমদের মতে বিদায়াত।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...