মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আপনি কি জন্মনিয়ন্ত্রণ করছেন? দুদকের আইনজীবীকে পাপিয়া

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক :

 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দণ্ডিতসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করা নিয়ে অ্যাডভোকেট আশিফা আশরাফী পাপিয়ার তোপের মুখে পড়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। দণ্ডিতদের কেন ভোটে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছেন না- উল্লেখ করে পাপিয়া বলেন, আপনি কি জন্মনিয়ন্ত্রণ করছেন? উত্তরে দুদকের আইনজীবী বলেন, না, ভোটের নিয়ন্ত্রণ।

আইনজীবী খুরশীদ আলম খানকে পাপিয়া কী বলছেন তা হুবহু তুলে ধরা হলো-

পাপিয়া বলেন, ‘হাফটা খাওয়ানোর সুযোগ নেই। আমি বললাম, না। তো কী করতে চান? ছোট একটা দল করতে চাই। দুজন থাকবো। আওয়ামী লীগ ও বিএনপি পাঁচ বছর পর বিপদে পড়বে। আমাদের নিয়ে অ্যালায়েন্স গ্রুপ করবে। তখন আমি রাজা হবো। ’

খুরশীদ আলম খানের উদ্দেশে পাপিয়া বলেন, ‘হাসিনা, খালেদা যারা যারা আছে সবাইকে ভোট করতে দিবেন। আপনি কি জন্মনিয়ন্ত্রণ করছেন? ভোট কি লাইগেশন করছেন?’ তখন খুরশীদ আলম খান বলেন, ভোট নিয়ন্ত্রণ।

এর উত্তরে পাপিয়া বলেন, ‘কিসের ভোট নিয়ন্ত্রণ? ইসি যে এতগুলো রিটার্নিং অফিসার দিয়ে নমিনেশন অবৈধ করেছে। শুধুমাত্র রিটার্নিং অফিসারের নেতৃত্বে ভোট চলে নাকি বাংলাদেশে?’

এ সময় খুরশীদ আলম খান বলেন, রিটার্নিং অফিসারদের ৫০% অর্ডার রিভার্স হয়ে গেছে। তখন পাপিয়া বলেন, তাহলে ওদের আন্ডারে ভোটটা কীভাবে হবে সেটা বলেন? তখন খুরশীদ আলম খান বলেন, আপনি ফেয়ার ভোট দেবেন। আপনি কমপ্লেইন দেবেন, অবজেকশন দেবেন।

এ সময় পাপিয়া আচরণবিধি খাওয়ানোর কথা বললে খুরশীদ আলম খান বলেন, হ্যাঁ আচরণবিধি খাওয়াতে খাওয়াতে শেষ করে দিয়েছেন।

পাপিয়া বলেন, কারও ভোটে আপনি বাধা দেবেন না। খুরশীদ আলম খান বলেন, ‘আরে ভাই, মনে হয় আমি …করছি। ’

পাপিয়া আরও বলেন, ‘শুধু আপনার সঙ্গে আমার খাতির আছে। তা না হলে এতক্ষণে আপনার সঙ্গে আমার হাতাহাতি হয়ে যেত। যত খারাপ খারাপ কাজ আপনি করলেন গত ১০ বছরে। সব খারাপ খারাপ কাজ করছেন। ’

অ্যাডভোকেট পাপিয়া বলেন,বাংলাদেশ উন্নয়নের খাতায় এখনও উঠতে পারছে? প্রতি বছর ৭২ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।

এ সময় খুরশদি আলম খান বলেন, ‘আপা আমাদের পারফরমেন্স তো আপনি নোটিশ বোর্ডেই দেখছেন? এর উত্তরে পাপিয়া বলেন, কী দেখব আপনাদের। দুদকের সঙ্গে আর দুর্নীতির সঙ্গে আপনাদের কোনো পারফরমেন্সই নাই। ’

পাপিয়া আরও বলেন, সাইফুর রহমানের ছেলে কেন ভোট করছে? শেখ সেলিম কেন ভোট করছে, শেখ হেলাল কেন ভোট করছে নিয়ে আসতে হবে? নাজমুল হুদা কেন ভোট করছে?

তখন খুরশীদ আলম খান বলেন, ‘বার বার বলছি, নাজমুল হুদা কীভাবে করছেন সেটা আমরাই জানি না।’ এর উত্তরে পাপিয়া বলেন, আপনারা জানেন না বললে তো হবে না।

খুরশীদ আলম খান আরও বলেন, ‘আমরা চাই আপনার মতো একটা স্পিডেট পারসন ভোটে আসুক। পাপিয়া বলেন, ‘আমি ক্ষমতায় আসলে দেশ প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আওয়ামী লীগও আমাকে ক্ষমতায় আনবে না, বিএনপিও না। ’

কেউ আপনাকে আটকিয়ে রাখতে পারবে না খুরশীদ আলমের এমন বক্তব্যে পাপিয়া বলেন, আপনি তো জাতিই শেষ করে দিচ্ছেন। নাজমুল হুদার মতো একজন…

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...