বিএনপি নেতা দুলু আটক

প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করা হয়। ছাত্রদল নেতা শামছুল আলম রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিবি পুলিশ পরিচয়ে দুলুকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম। আদালতে একটা মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।