বুধবার, ২২ জুলাই ২০২৬

আফগানিস্তানে কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে বিস্ফোরণ,শিশুসহ নিহত ১৫

প্রকাশিত :

spot_img

 

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ বোমা বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২০ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।

নিহত এবং আহতরা শুক্রবার একটি কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে যোগ দিতে সমবেত হয়েছিলেন।

গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহেদুল্লাহ জুমাজাদা বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে ওই বিস্ফোরেণে শিশুসহ ১৫ জন শহীদ হয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। তিনি বলেন, শিশুদের কেন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সে সম্পর্কে তদন্ত চলছে।

ওয়াহেদুল্লাহ জুমাজাদা আরো বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে শিশুরা মোটরসাইকেলে আসা এক ফেরিওয়ালার থেকে জিনিস কেনার জন্য ঝড়ো হলে বিস্ফোরণটি হয়। ওই বিষ্ফোরণে ১২ শিশু নিহত হয়েছে।

প্রাদেশিক পুলিশ ফোর্সের মুখপাত্র আহামেদ খান সিরাত বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করে বলেন, হামলাটি তালেবান করেছে। ওই হামলায় আরো ২০ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

ওই প্রদেশে তালেবান ও আফগান সরকার বাহিনীর সাথে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রতিনিয়ত সঙ্ঘর্ষ হয়ে থাকে। গত মাসে গজনি শহরে আর্মি ক্যাম্পের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এক নিরাপত্তাকর্মী নিহত হন।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...