মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য মনোনিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষাবিদ, দানবীর , মায়ানী ইউনিয়নের কৃতি সন্তান ফেরদৌস কাওসার মাসুদ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল জানান, সর্বসম্মত সিদ্ধান্তে শিক্ষানুরাগী সদস্য মনোনীত হয়েছেন, মায়ানী ইউনিয়নের কৃতিসন্তান ম্যকসন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সাহেব। তিনিও বিদ্যালয়ের জন্য খুবই আন্তরিক। কমিটির সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো আমরা।



