দশম বার মিরসরাইয়ের ঝুলনপোল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ২৩ জানুয়ারি, ২০২২

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ, মিরসরাই প্রেস ক্লাবের দাতা সদস্য, শিক্ষানুরাগী আলহাজ্ব এস এম আবু সুফিয়ান। এনিয়ে দশম বারের মতো সভাপতি মনোনীত হয়ে রেকর্ড গড়েছেন তিনি। তার দায়িত্বপালনকালীন সময়ে বিগত ৯ বার বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের শিক্ষাবান্ধব বিভিন্ন সুযোগ সুবিধা, এসএসসি ফলাফলে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়ন, অবকাঠামোগত সুবিধা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড প্রশংসিত হয়েছে।

এস এম আবু সুফিয়ান দায়িত্ব পালনে অতীতে মত আগামীতেও সকলের সহযোগীতা কামনা করেন।