শনিবার, ২৫ জুলাই ২০২৬

আবুতোরাব বাজার ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুরভাব ঠেকাতে মিরসরাইয়ের আবুতোরাব বাজারে জরুরী প্রয়োজনীয় দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান আগামী ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দ। সোমবার (১১ মে) জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামীকাল মঙ্গলবার ১২মে থেকে ঈদ ছুটির তিনদিন পর্যন্ত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয় বৈঠকে। এর আগে চেয়ারম্যানের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ সোমবার বিকাল ৪টায় আবুতোরাব বাজারের সকল ব্যবসায়ীর সম্মতিক্রমে এবং আবুতোরাব বাজার কমিটির সভাপতি (ক্ষমতাবলে) মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার এর উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রীহিত হয়।

ইতোমধ্যে এর আগে মিরসরাইয়ে আরো তিনটি বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। বাজারগুলোর হলো: উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা খ্যাত বারইয়ারহাট, করেরহাট ও বড়দারোগারহাট।

আবুতোরাব বাজার কমিটির সভাপতি (ক্ষমতাবলে) মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, টানা তিনদিনের রুদ্ধদার বৈঠক শেষে সোমবার থেকে ঈদ পর্যন্ত আবুতোরাব বাজারের ঔষধ, হাসপাতাল, মুদি ও কাঁচামালের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে এমন যুগপোযোগী সীদ্ধান্ত নেয়ায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জানি আপনাদের অপুরণীয় ক্ষতি হবে। তবুও দেশ ও জাতীকে সুরক্ষিত রাখার জন্য আপনাদের এই সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবী রাখে। নিজের কর্তব্য পালন করতে গিয়ে যদি কোন ব্যবসায়ী ভাইয়ের মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...