রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

আবুতোরাব মাদ্রাসার বার্ষিক মাহফিল ও গুণীজন সংবর্ধনা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল পুরষ্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মাদ্রাসার প্রাঙ্গণে ১ম পর্বে সকাল থেকে কেরাত, গজল, হামদ নাত দিয়ে শুরু করেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা।

বিকালে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কতৃক গুণীজন সংবর্ধনা আয়োজন করা হয়। পরিষদের সভাপতি মাওলানা রবিউল হোসাইন নিজামী সভাপতিত্বে ও সহ-সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় এসময় গুনীজন সম্মাননা, দাখিল ও আলিম কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

সংবর্ধিত হলেন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা আবদুল জলিল, নিজামপুর কলেজের সাবেক অধ্যাপক মাওলানা আতিকুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন, মধুমতি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। এসময় মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় দাতা সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া ও ওসমান গনিকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

২য় পর্বে মাহফিল এন্তেজামিয়া কমিটির আহবায়ক এম জাহাঙ্গীর আলম ভূঁইয়া সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস হযরত মাওলানা হারুন আল মাদানী, বিশেষ ওয়ায়েজ হিসাবে উপস্থিত ছিলেন সোনাগাজী কামিল মাদ্রাসার সহকারী আরবী অধ্যাপক হযরত মাওলানা হারুন অর রশিদ।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...