মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আল্লামা শফীকে ‘হত্যার’ অভিযোগে হেফাজতের ৩৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত :

spot_img

 

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে ‘হত্যার’ অভিযোগে হেফাজতে ইসলামের ৩৬ নেতাকর্মীকে আসামি করে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের আদালতে মামলাটি করেন আহমদ শফীর শ্যালক মো: মঈনুদ্দীন।
মামলায় প্রধান অভিযুক্তরা হলেনÑ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির ও মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহকারী সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস। এ ছাড়া মামলায় হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো: শহীদুল্লাহ, মো: রিজওয়ান আরমান, মো: নজরুল ইসলাম, হাসানুজ্জামান, এনামুল হাসান ফারুকী, মীর সাজেদ, জাফর আহমদ, মীর জিয়াউদ্দিন, আহমদ, মাহমুদ, আসাদউল্লাহ, জোবায়ের মাহমুদ, এইচ এম জুনায়েদ, আনোয়ার শাহ, আহমদ কামাল, নাছির উদ্দিন, কামরুল ইসলাম কাসেমী, মোহাম্মদ হাসান, ওবায়দুল্লাহ ওবাইদ, জুবায়ের, মোহাম্মদ, আমিনুল হক, রফিক সোহেল, মোবিনুল হক, নাঈম, হাফেজ সায়েমউল্লাহ ও হাসান জামিলসহ অজ্ঞাত আরো ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ছয়জনকে।
বাদির আইনজীবী আবু হানিফ গতকাল চট্টগ্রাম আদালতে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পূর্বপরিকল্পিতভাবে আল্লামা আহমদ শফীকে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছে। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এক মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, অসুস্থ আল্লামা আহমদ শফীকে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় তার কক্ষে আটকে রাখা হয়। আসামিদের ইন্ধনে সেখানে হামলা ও ভাঙচুর চালানো হয়। মাদরাসা মাঠে আহমদ শফীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখা হয়।
আরজিতে বলা হয়েছে, ‘আসামি নাছির উদ্দিন মুনির ও মামুনুল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় মাদরাসায় ভাঙচুর করে শাহ আহমদ শফীকে উত্তেজিত করার মাধ্যমে এবং প্রাথমিক চিকিৎসা দিতে না দেয়ার মাধ্যমে উনাকে হত্যা করা হয়েছে। মাদরাসা অবৈধভাবে গ্রাস করার জন্য আসামিরা পূর্ব-পরিকল্পিতভাবে বিশ্ববরেণ্য এই ইসলামী চিন্তাবিদকে হত্যা করেছে।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী বলেন, মাদাসার ছাত্ররা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করেছে। এটি হাটহাজারী মাদরাসার বিষয়। এখানে হেফাজতের কোনো নেতার ইন্ধন কিংবা ভূমিকা নেই।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার দীর্ঘদিনের পরিচালক আল্লামা আহমদ শফী ইন্তেকাল করেন। সে দিনই ঢাকায় সাংবাদিকদের শফীপুত্র আনাস মাদানি বলেছিলেন, আগের দিনের ‘অনাকাক্সিক্ষত’ ঘটনায় ‘টেনশনের’ কারণে ‘হার্টফেইল’ করে তার বাবা মারা গেছেন। তার আগের দিন আহমদ শফীর অব্যাহতি এবং তার ছেলে মাদরাসার সহকারী পরিচালক আনাস মাদানির বহিষ্কার দাবিতে মাদরাসায় বিক্ষোভ করে শিক্ষার্থীদের একটি অংশ। সেই দ্বন্দ্বের জেরে ১৭ সেপ্টেম্বর শূরা কমিটির বৈঠকে অসুস্থতার কারণ দেখিয়ে মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন আহমদ শফী। ওই বৈঠকে শফীর ছেলেসহ দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়।
মামলায় কোনো সত্যতাই নেই : মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক জানান, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আল্লামা শফীর মৃত্যুর ঘটনার আমার বিরুদ্ধে করা মামলায় যে অভিযোগ করা হয়েছে তার ন্যূনতম সত্যতা নেই। জাতিকে বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে। আশা করি পুলিশের প্রাথমিক তদন্তে মামলাটি বাতিল হয়ে যাবে।
গতকাল চট্টগ্রামে মামলার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামুনুল হকসহ ৩৬ জনের নামে মামলা করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মো: মাইনুদ্দিন। বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ বিষয়টি গণমাধ্যমকে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।
মামুনুল হক তার প্রতিক্রিয়ায় বলেন, আল্লামা শফীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র ৩৬ জনের নামে মামলা করা হয়েছে, সেখানে আমার নামটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আমি বিস্মিত হয়েছি। কারণ আল্লামা আহমদ শফীর মৃত্যুর আগে আমি তার কাছাকাছি কিংবা পাশাপাশিও ছিলাম না।
তিনি আরো বলেন, আল্লামা শফীর মৃত্যুর পর তার বড় ছেলে প্রকাশ্যে বলেছেন তার পিতার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। এ ছাড়া তার প্রতিষ্ঠিত মাদরাসা হাটহাজারী থেকেও প্রাতিষ্ঠানিকভাবে জানানো হয়েছে আল্লামী শফীর মৃত্যু স্বাভাবিক ছিল। এখন এতদিন পর কেন মামলা করা হলো। আমার নাম সেখানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের আসল উদ্দেশ্যটি এখানে স্পষ্ট হয়ে যায়। আসলে তারা আমাকে ঘায়েল করতে চায়। আল্লামা শফীর মৃত্যুর পরে তাকে কেন্দ্র করে, পুঁজি করে তাদের স্বার্থের এই খেলা এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরা বরদাশত করবে না। মামুনুল হক বলেন, মামলার ন্যূনতম সত্যতা নেই। আমি আশা করি পুলিশের প্রাথমিক তদন্তেই মামলাটি খারিজ হয়ে যাবে। তিনি আরো বলেন, তারা আমার মানহানি ঘটিয়েছে। এ বিষয়ে আমি আইনজীবীদের সাথে আলোচনা করে এবং অন্যান্য দায়িত্বশীল ও ওলামায়ে কেরামদের সাথে পরামর্শক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।
বাংলাদেশ খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল এক যুক্ত বিবৃতি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপূরী, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান ও মুফতি সাঈদ নূর। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মাওলানা মামুনুল হক একজন উদীয়মান ও জনপ্রিয় রাজনীতিবিদ। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুকে হত্যার অভিযোগ করে মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। যা কোনো ধর্মপ্রাণ মানুষ মেনে নিতে পারে না।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...