মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ডোপ টেস্টে ফাঁসলেন ৬৮ পুলিশ, চাকরিচ্যুত ১০ জন

প্রকাশিত :

spot_img

 

ডোপ (মাদকদ্রব্য) টেস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৮ সদস্যের রেজাল্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে ১০ সদস্যকে চাকরিচ্যুত ও আরো ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া উইং) ওয়ালিদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডোপ টেস্টে পজিটিভ ৬৮ সদস্যের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে এবং ২৫ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

ডোপ টেস্টে পজিটিভ আসা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন ৭ জন সাব-ইন্সপেক্টর, ৫ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ৫ নায়েক, ৫০ কনস্টেবল এবং একজন ট্রাফিক সার্জেন্ট।

তাদের বিরুদ্ধে মাদক গ্রহণ, মাদক বাণিজ্য, মাদক দিয়ে মানুষকে ফাঁসানো এবং উদ্ধারকৃত মাদকের পরিমাণ কম দেখানোর জন্য ঘুষ গ্রহণসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, মাদককাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণই জানান দেয়, মাদকের সাথে সম্পৃক্ত কাউকেই ছাড় দেয়া হবে না।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...