নিজস্ব প্রতিনিধি
জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা মাষ্টার আলহাজ্ব রেজাউল করিমকে দেখতে গেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। এসময় তিনি সমাজ সেবক করিম মাষ্টারের আহত হাতের চিকিৎসার খোঁজ খবর নেন। এলাকায় তাঁর সেবামূলক কর্মকান্ডের প্রসংশা করে দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য আল্লাহর রহমত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন ও ৮নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদ আরজু।



