মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আড়ংকে জরিমানা করার কয়েক ঘণ্টার মাথায় সেই কর্মকর্তা বদলি

প্রকাশিত :

spot_img


একটি পাঞ্জাবির দাম পাঁচ দিনের ব্যবধানে দ্বিগুন রাখায় আড়ংয়ের উত্তরা আউটলেটকে দুপুরে জরিমানা করার পর রাতে বদলি করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সেই কর্মকর্তাকে। উপসচিব পদ মর্যাদার এই কর্মকর্তার নাম মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। তাকে খুলনায় বদলি করা হয়েছে। আগামী ১৩ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে বদলির আদেশটির প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

জনপ্রশাসান মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নতুন কর্মস্থল সড়ক ও জনপদ অধিদফতর খুলনা জোন। তাকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ জুনের মধ্যে এই কর্মকর্তাকে তার বদলি কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় আগামী ১৩ জুনের দুপুরে তার বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তব্যরত কর্মকর্তা ও মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে একাধিকবার ফোন দিয়েও তাদের কাউকে পাওয়া যায়নি।

মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা জসিমউদ্দিন সড়কে আড়ংয়ের একটি আউটলেটে একই পাঞ্জাবি পাঁচদিনের ব্যবধানে দ্বিগুন দামে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আউটলেটটি বন্ধ করে একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা করে তিনি অফিসে ফিরে বিকাল পর্যন্ত ছিলেন। তখন তার বদলির আদেশটি হয়নি। তবে সন্ধ্যার পর ওয়েবসাইটে এই আদেশটি দেখা যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশটি ওয়েব সাইটে আসার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মূহুর্তেই ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল ও নিউজফিডে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর, সহকারী পরিচালক মাসুম আরেফিনকে ফোনে পাওয়া যায়নি। বদলি হওয়া কর্মকর্তার ফোন বন্ধ পাওয়া গেছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার

  ১২ ফেব্রুয়ারি কয়েকটি পত্রিকা ও অনলাইনে ‘মিরসরাইয়ে যুবদল নেতার নির্দেশে ১২ ট্রাক স্ক্রাপ লুটের...

এ জন্মে আর দেখা হলো না : বিদিশা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চলে গেলেন আজ সকালে।...

এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেন, সংবাদ সম্মেলনে তুরিনের মা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার মা শামসুন...