শনিবার, ৮ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ভারতে চিকিৎসাধীন কুটুম্ববাড়ির পরিচালক রাকিব সকলের দোয়া চেয়েছেন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন চট্টগ্রামের অন্যতম রেষ্টুরেন্ট কুটুম্ববাড়ি রেস্তোরাঁ এন্ড বিরানী হাউজের পরিচালক আশরাফুল আহসান রাকিব সকলের কাছে দোয়া চেয়েছেন। গত ৩০ মে রাতে মিরসরাই থেকে নিজগাড়ি করে চট্টগ্রাম শহরের যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় মিরসরাই সমিতি সংযক্ত আরব আমিরাত এর যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম খোকনও আহত হয়। দুর্ঘটনায় রাকিবের একটি চোখ অকেজো হওয়ার উপক্রম হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতালে ও পরে অপারেশনের জন্য ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ১১ জুন উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে সকল বন্ধু, বান্ধব, শুভকাঙ্খী, আত্মীয় স্বজন ও মিরসরাইবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আশরাফুল আহসান রাকিবের বাড়ি মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের জনাদ্দনপুর গ্রামে

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার

  ১২ ফেব্রুয়ারি কয়েকটি পত্রিকা ও অনলাইনে ‘মিরসরাইয়ে যুবদল নেতার নির্দেশে ১২ ট্রাক স্ক্রাপ লুটের...

এ জন্মে আর দেখা হলো না : বিদিশা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চলে গেলেন আজ সকালে।...

এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেন, সংবাদ সম্মেলনে তুরিনের মা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার মা শামসুন...