শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইসির নতুন সচিব আলমগীর হোসেন, হেলাল উদ্দিন স্থানীয় সরকারে

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ স্থানীয় সরকার বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। আলমগীর হোসেন বর্তমান ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। অপরদিকে ইসির বর্তমান সচিব হেলাল উদ্দিন আহমেদকে স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সুবীর কিশোর চৌধুরীকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান (সচিব) শাহীন আহমেদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম উম্মুল হাসনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম। ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদকে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব নিয়োগ দেয়া হয়েছে।

দুই অতিরিক্ত সচিবের প্রেষণে নিয়োগ
এদিকে প্রশাসনে অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।

প্রজ্ঞাপনে জাতীয় মহিলা সংস্থার পরিচালক (অতিরিক্ত সচিব) বেগম জাহানারা পারভীনকে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহাকে কক্সবাজারের জাতীয় সমুদ্র গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...