শনিবার, ২৫ জুলাই ২০২৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন মিরসরাইয়ের আরিফুল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশুদ্ধ পানির ফিল্টার ও ডাস্টবিন প্রদান করার পর এবার হাসপাতাল আঙিনা পরিস্কার করলেন মিরসরাইয়ের তরুণ ব্যবসায়ী পৌর বাজারের এ কে ইলেকট্রিকের স্বত্ত্বাধীকারী আরিফুল ইসলাম। সোমবার (৪ মার্চ) সে উপস্থিত থেকে কাজের লোক দিয়ে হাসপাতালের চারপাশে পরিস্কার করেন।
আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আসলে দেখা যায় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা না রেখে যেখানে সেখানে ফেলে রাখা হয়। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। তাই হাসপাতালে ডাস্টবিন দিয়েছি। এতে করে পরিবেশ দূষিত হবে না। বিশুদ্ধ পানির জন্য ফিল্টার প্রদান করেছি। এছাড়া প্রতি দুইমাস পর পর পুরো হাসপাতাল পরিস্কার করে যাচ্ছি। পাশাপাশি অজ্ঞাত ও অসহায় রোগীদের সহায়তা করার আশ্বাস দেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ নুরুল আবছার বলেন, যুবক আরিফুল স্বেচ্ছায় হাসপাতালে ডাস্টবিন ও পানির ফিল্টার প্রদান করেন। এবং দুইমাস পরপর হাসপাতাল আঙিনা পরিস্কার করে থাকেন। আমি তাঁর এমন মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
প্রসঙ্গত, আরিফুল ইসলাম ছোটবেলা থেকে স্বেচ্ছায় বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৭ সালে বাই সাইকেল যোগে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৩৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদক ও যৌতুকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...