মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত : নিহত ৫, আহত শতাধিক

প্রকাশিত :

spot_img

সিলেট প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে এক নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক নারী, পুরুষ ও শিশু। মৌলভীবাজারের জেলা পুলিশ রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্ট ভেঙে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে যায়।

সিলেট আখাউড়া রেলপথের শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ঢাকগামী রেল আন্তনগর উপবন এক্সপ্রেস বরমচাল স্টেশন অতিক্রম করে কুলাউড়া আসার পথে রেলপথের একটি কালভার্ট ভেঙে পেছনের কয়েকটি যাত্রীবাহী বগি খালে পড়ে যায়। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী, বাকি চারজন পুরুষ। তাদের কারও পরিচয়ই জানা যায়নি। লাশগুলো পুলিশের হেফাজতে আছে। রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্ত‌রের নিয়ন্ত্রণকক্ষ জা‌নি‌য়ে‌ছে, রাত ২টা পর্যন্ত কুলাউড়া উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে জরু‌রি বিভা‌গে চি‌কিৎসা নি‌য়েছেন ৬০ জন। শরী‌রের বি‌ভিন্ন জায়গায় মারাত্মক আঘাত থাকায় ২০ জন‌কে সি‌লেট ওসমানী
মে‌ডি‌কেল ক‌লে‌জে পাঠা‌নো হ‌য়ে‌ছে। হতাহ‌তের সংখ্যা আরও বাড়‌তে পা‌রে।

মাসুম আহমেদ নামে একজন যাত্রী বলেন, তারা ছিলেন রেলের কেবিনে। প্রথমে তারা বুঝতে পারেননি। অনেক সময় আটকে থাকার পর রেল থেকে নেমে দেখতে পান প্রচুর লোকজন। দেখতে পান পেছনের দিকে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তখন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসও আসে। তারা তখন শুনতে পান একাধিক লোক মারা গেছেন। তবে তিনি লাশ দেখেননি। আহত হয়েছেন অনেকে। ট্রেনে অনেক যাত্রী ছিল বলে জানান তিনি।

বরমচাল মানবসেবায় রক্তদান সংস্থা নামের এক স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মন্টু বর্ধন মুঠোফোনে বলেন, দুর্ঘটনার পরপরই শত শত মানুষ আক্রান্তদের উদ্ধারে ছুটে আসে। তিনি এ পর্যন্ত তিনটি লাশ দেখেছেন বলে জানান মন্টু।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...