বুধবার, ২২ জুলাই ২০২৬

একটি টাকাও দুর্নীতি করেননি খালেদা জিয়া : অলি আহমদ

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বলেছেন, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা ব্যক্তি ও দণ্ডপ্রাপ্তরা মুক্তি পাচ্ছে কিন্তু খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে, যিনি একটি টাকাও দুর্নীতি করেননি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে লেবার পার্টির সংহতি সমাবেশে তিনি এই দাবি করেন।

অলি আহমদ বলেন, দুর্নীতিকারী এবং দণ্ডপ্রাপ্তরা মুক্তি পাচ্ছে। হাজার হাজার কোটি টাকা লুটকারীদের বিচার হচ্ছে না।

কিন্তু খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে, যিনি একটি টাকাও দুর্নীতি করেন নাই। যে টাকার দুর্নীতির দায়ে তাকে জেলে রাখা হয়েছে তা তিনি দেখেনও নাই। আসলে খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হচ্ছে না, শাস্তি দেওয়া হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে। কারণ জাতীয়তাবাদী শক্তি ধ্বংস হলে বর্তমান সরকার যা মনে চায় তাই করতে পারবে।
আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি জানিয়ে অলি আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। তারা কোনো না কোনো সমস্যা বাধিয়ে সরকার গঠন করেছে।

লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল সৈয়দ ইব্রাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এনডিপির চেয়ারম্যান মো. আবু তাহের প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...