বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বগুড়ায় মহাসচিবের সঙ্গে বিএনপি নেতার বিতণ্ডার ছবি নিয়ে বিতর্ক-বিভ্রান্তি

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

বগুড়ায় যাত্রাবিরতির সময় মহাসচিবের সাথে স্থানীয় জেলা বিএনপির’ সভাপতি সাইফুল ইসলামের কয়েকটি ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল ইসলামের জ্যাকেট ধরেছেন মির্জা ফখরুল।

এদিকে গণমাধ্যমে আসা বিএনপি মহাসচিবের সঙ্গে বগুড়া বিএনপির সভাপতির ‘বাকবিতণ্ডা’র ছবির ব্যাখ্যা দিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেছেন, মহাসচিবের সঙ্গে তার কোনো বাকবিতণ্ডা হয় নি, স্থানীয় আরেক নেতার সঙ্গে তিনি তর্কে জড়ালে মহাসচিব তাদের দুজনকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন। সেই ঘটনার খণ্ডিত অংশ গণমাধ্যমে ভিন্নভাবে প্রচার হচ্ছে বলে দাবি এই বিএনপি নেতার।

বুধবার নিজ জেলা ঠাকুরগাঁও থেকে ফেরার পথে দুপুরে বগুড়ার একটি হোটেল যাত্রাবিরতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সেখানে দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমের সাথে কথা বলে আবার ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকেলে একটি গণমাধ্যমে ওই হোটেলের একটি লিফটে দাঁড়ানো বিএনপি মহাসচিবের সঙ্গে কয়েকজন নেতা কথা বলছেন-এমন ছবি প্রকাশ করে উল্লেখ করা হয়-তারা বাকবিতণ্ডায় জড়িয়েছেন।

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম যমুনা নিউজকে জানান, ওই ঘটনার যে ছবি প্রকাশ করা হয়েছে, তার ভুল ব্যাখ্যা দাঁড় করিয়েছে গণমাধ্যম। তিনি বলেন, ‘মহাসচিব মতবিনিময় সভায় যোগ দিতে হোটেলের লিফটে উঠছিলেন। এসময় সাংগঠনিক একটি বিষয় নিয়ে জেলা কমিটির এক নেতার সঙ্গে আমার বাকবিতণ্ডা শুরু হয়। আমরা দুজনেই উত্তেজিত ছিলাম। তাই মহাসচিব দুজনের মাঝে দাঁড়িয়ে এবং আমাকে নিজের দিকে টেনে নিয়ে আমাদের শান্ত করার চেষ্টা করছিলেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সবাই একসাথে মতবিনিময় সভায় অংশ নিই। কিন্তু ঘটনার সময় মোবাইলে তোলা ছবি নিয়ে গণমাধ্যম বিষয়টির ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছে।

ঘটনার সময় লিফটের কাছে উপস্থিত জেলা বিএনপির কয়েকজন নেতা জানান, মহাসচিবের মতবিনিময় সভার ভেন্যু নির্ধারণ নিয়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিলো। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়লে মহাসচিব দুই জনের মাঝে অবস্থান নিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। এর বাইরে সেখানে কিছু ঘটে নি।

এদিকে, বিকেলেই জেলা বিএনপির সভাপতি স্বাক্ষরিত একটি বিবৃতিতে, গণমাধ্যমে মহাসচিবের সঙ্গে জেলা বিএনপি নেতাদের বাকবিতণ্ডা সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...