রবিবার, ২৬ জুলাই ২০২৬

এবার নোয়াখালীতে শিশু সন্তানের সামনে মাকে ধর্ষণ

প্রকাশিত :

spot_img

 

নোয়াখালীর চাটখিলে শরিফ বাহিনীর প্রধান ও যুবলীগ নেতা মুজিবুর রহমান শরিফের বিরুদ্ধে (৩০) এক প্রবাসীর স্ত্রীকে (২৩) সন্তানদের সামনে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার ভোরে এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

অভিযুক্ত শরিফ নোয়াখলা গ্রামের ওয়াছির বাড়ির রফিক উল্যার ছেলে এবং ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন (পশ্চিম) যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।

স্থানীয় সূত্র ও থানায় ধর্ষিতার দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, বুধবার ভোর ৫টার সময় সন্ত্রাসী শরিফ এক প্রবাসীর বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়েন। পরে প্রবাসীর স্ত্রীর শয়ন কক্ষে গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় শরিফ বাহিনীর কিছু ক্যাডার ঘরের চারপাশে পাহারা দিতে থাকে। ফলে তাদের ভয়ে বাড়ির লোকজন কেউ এগিয়ে যায়নি। এসময় ধর্ষিতার দুই শিশু সন্তান জেগে ছিল। তাদের সামনেই মাকে ধর্ষণ করা হয়।

এলাকাবাসী জানায়, শরিফের বিরুদ্ধে থানায় ও কোর্টে ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজিসহ অনেক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। নোয়াখলা ইউনিয়নসহ চাটখিল দক্ষিণ অঞ্চলের শরিফ ও তার বাহিনীর সদস্যদের কাছে জিম্মি হয়ে আছে এলাকার সবাই। এ বাহিনীর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

ভুক্তভোগী নারী সাংবাদিকদের জানান, তার ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে তার দুই শিশু সন্তানের সামনে তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে শরিফ।

থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...