মিরসরাই প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমফিল মাইক্রোবায়োলজিতে (প্রথম পর্ব )পাশ করেছেন মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান মরহুম আবু ছালেক কোম্পানীর বড় মেয়ে ডা. ফারজানা আক্তার বেনু। ইতমধ্যে তিনি এমবিবিএস সিসিডি কোর্স সম্পন্ন করেছেন। তিনি ও তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থী, যাতে করে ফারজানা তার বাবার স্বপ্নটা পূরণ করতে পারেন। গরীব, মেহনতি ও সমাজের অবহেলিত মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করতে পারেন। কেউ যেন টাকার অভাবে না মারা যেতে পারে সমাজে এটাই উনার মূল উদ্দেশ্য। মরহুমের আরেক সন্তান ডা. রকিবুল হাসান রমিও বর্তমানে এনাম মেডিকেলে এমবিবিএস কোর্সে অর্ধয়নরত । উনারও স্বপ্ন বাবার মতো করে দেশ ও দশের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের দোয়া ও ভালোবাসায় যেন বেঁচে থাকতে পারেন। বাবার মতো অন্য আরেক সন্তান কামরুল হাসান মুরাদ সমাজকর্মে ইতিমধ্যে নানা ভাবে পরিচিত। তিনি বাবার পথ অনুসরণ করে এলাকায় ব্যাপকভাবে সমাজ সেবা করে যাচ্ছেন। মুরাদ তাঁর বাবার নামে একটি হাসপাতাল করবেন বলে স্বপ্ন দেখেন এবং সেখান হতে উনার পরিবারের ডাক্তারের গণ চিকিৎসা সেবা দিয়ে থাকবেন।



