শনিবার, ২৫ জুলাই ২০২৬

করেরহাটে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে গেছে

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সরকারতালুক এলাকায় অগ্নিকান্ডে চার বসতঘর পুড়ে গেছে। শুক্রবার ( ১০ এপ্রিল) সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।
ক্ষতিগ্রস্থরা হলো শাহাবুদ্দিন আর্মি, ছোটন, ডালিম ও হনা বেগম।

এলাকাবাসী জানান, চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে একে একে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার আগে সব পুড়ে গেছে। একে তো মহামারি করোনাভাইরাসের কারণে মানুষ কর্ম হারিয়ে অনাহারে দিন কাটছে তার উপর তাদের থাকার শেষ সম্বল বসতঘরও পুড়ে গেল।
ঘটনার পর পর ক্ষতিগ্রস্থদের চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়েছেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা মোঃ তানভির আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছি। আমাদের তৎপরতায় বাড়ির আশপাশের অন্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...