শনিবার, ২৫ জুলাই ২০২৬

করেরহাটে নয়ন চেয়ারম্যানের অর্থায়নে সড়ক সংস্কার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের নিজস্ব অর্থায়নে শুভপুর-হাবিলদার বাসা সড়কটি সংস্কার করা হয়েছে। দীর্ঘ দিন সড়ক ও জনপদ বিভাগ সড়কটি সংস্কার না করায় চেয়ারম্যান নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করার সিদ্ধান্ত নেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ওই সড়কে একটি বালু বোঝাই ট্রাক আটকে গেলে চেয়ারম্যান নয়ন ঘটনাস্থলে গিয়ে নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। পরে তিনি ৫ ট্রাক ইট এনে সড়কটি সংস্কার শুরু করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন সংস্কারবিহীন শুভপুর-করেরহাট সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ওই সড়কে শত শত যানবাহন চলাচল করে থাকে। ওই সড়ক দিয়ে করেরহাট হয়ে বিভিন্ন যানবাহন ছাগলনাইয়া, ফেনী, খাগড়াছড়ি ও ঢাকা চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হয়। গর্তে পড়ে যানবাহন বিকল হয়ে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বার বার অনুরোধ করেও সড়কটি সংস্কার করাতে পারেনি। গত রবিবার সকালে বালু বোঝাই একটি ট্রাক গর্তে পড়ে বিকল হয়ে পড়ে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, তিনি একাধিকবার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সড়কটি সংস্কারের বিষয়ে অবহিত করেছেন। কিন্তু কোন কাজ হয়নি। তাই রবিবার তিনি নিজ অর্থায়নে সড়কটি সংস্কার করেছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...