করেরহাট আওয়ামীলীগ নেতা ডা.জামালের উদ্যোগে ইঞ্জিনিয়ার মোশাররফ দম্পতির সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ১৬ অক্টোবর, ২০২০
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ জামাল উদ্দিন চৌধুরীর উদ্যেগে নয়টিলা মাজার মসজিদে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি মহোদয় ও উনার সহধর্মীনি জনাবা আয়েশা মোশাররফ এর রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলের জন্যে দোয়া করা হয়। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।