বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

করোনার টিকা নিয়েও সরকার দুর্নীতি ছাড়তে পারেনি : মির্জা ফখরুল

প্রকাশিত :

spot_img

 

করোনার টিকা নিয়েও সরকার দুর্নীতি ও চুরি করার অভ্যাস ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে দেখেছি করোনার শুরুতে স্বাস্থ্য বিভাগকে দিয়ে কী দুর্নীতি করা হয়েছে। করোনার টেস্টিংয়ের ব্যাপারে রিজেন্ট হাসপাতালের সাথে যে চুক্তি হয়েছিল সেখানে দুর্নীতির ফলে বর্তমানে সাজা পাচ্ছে রিজেন্টের মালিক। কিন্তু যে মন্ত্রী বা সচিব সেই চুক্তি করেছিলেন তাদের কোনো জবাব দিতে হয়নি।’

শনিবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মধ্যে যখন কোনো জবাবদিহি থাকে না, পার্লামেন্টে যখন কোনো দুর্নীতির জন্য কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যায় না, তখন তো সে দেশে এই দুর্নীতিটাই স্বাভাবিক।’

তিনি বলেন, ‘সমগ্র পৃথিবীর মানুষ যখন এই করোনার টিকাকে তারা কীভাবে বিতরণ করবে, কাদের আগে দেবে বা পরে দেবে, কী টাকা লাগবে না লাগবে এসব নিয়ে যখন আলোচনা করছে সে সময় কিন্তু আমাদের দেশের সরকার এখন পর্যন্ত স্পষ্ট কিছু বলতে পারেনি।’

বিভিন্ন উপজেলা ও উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা নিয়ে দলের মহাসচিব বলেন, নির্বাচনে যাওয়ার অর্থ জনগণের কাছাকাছি গিয়ে কথা বলা।

‘নির্বাচনে বিএনপি যাচ্ছে শুধু গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার্থে, আর জনগণকে সাথে নিয়েই এ সরকারকে বাধ্য করা হবে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে,’ বলেন তিনি।

৩০ ডিসেম্বর আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস পালন ঘোষণা বিষয়ে ফখরুল বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছি ৩০ ডিসেম্বরকে আমরা জনগণের ভোটাধিকারের হত্যাদিবস হিসেবে পালন করছি। এটা শুধু আমরা নয়, সারা বাংলাদেশের মানুষ সবাই খুব ভালো করে জানেন ২০১৮ সালে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল সেটি ২৯ ডিসেম্বর রাতেই হয়ে গেছে।’

‘আওয়ামী লীগ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমস্ত ভোট ডাকাতি করে নিয়ে গেছে সেদিন। জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থা সেটি প্রতিষ্ঠিত করেছে,’ বলেন তিনি।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...