বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বয়স্কদের এড়িয়ে চট্টগ্রাম নগর ছাত্রদলের ভার তরুণদের হাতে, নেতৃত্বে সাইফুল-তুহিন

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম মহানগরে ছাত্রদলের নেতৃত্ব এই প্রথম তুলে দেওয়া হল ২০০৫ সালে এসএসসি পাস করা ছাত্রনেতাদের হাতে। নতুন ঘোষিত আহ্বায়ক কমিটিতে থাকা ছাত্রদল নেতাদের গড় বয়স আগের কমিটির নেতাদের চেয়ে কমপক্ষে ২০ বছর কম।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে সাইফুল আলমকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম নগর ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কমিটির অনুমোদন দেন। এই কমিটির মাধ্যমে নগর ছাত্রদলে পঞ্চাশোর্ধ বয়সী গাজী সিরাজ ও বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত হল।

৩৫ সদস্যের এই কমিটিকে নগরীর সকল থানা, ওয়ার্ড ও কলেজ কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২০১৩ সালে নগর ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল। সাড়ে সাত বছর পর চলতি বছরের ৩০ নভেম্বর ছাত্রদলের প্রায় ২০০ বিবাহিত, ব্যবসায়ী ও প্রবাসীদের নিয়ে ২৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নানা বিতর্কের জন্ম দেওয়া সেই ২৭২ সদস্যের কমিটি পরে ৫০০ সদস্যেরও বেশিতে গিয়ে ঠেকে।

বয়স্কদের এড়িয়ে চট্টগ্রাম নগর ছাত্রদলের ভার তরুণদের হাতে, নেতৃত্বে সাইফুল-তুহিন 1
যুগ্ম আহ্বায়ক
নতুন ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১৯ জনকে। তারা হলেন— আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভির, সালাউদ্দিন সাহেদ, সামিয়া আমিন চৌধুরী জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, মুহাম্মদ আরিফুর রহমান (মাস্টার আরিফ), জহির উদ্দিন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মোহাম্মদ আনাস, জাহিদ হোসেন খান যশি, নূর নবী (মহররম), নুর জাফর নাঈম রাহুল এবং ফখরুল ইসলাম শাহীন।

সদস্য
কমিটির ১৪ জন সদস্য হলেন— নজরুল ইসলাম, শামসুদ্দিন শামসু, ইমরান হোসেন বাপ্পি, আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, তারেক আজিজ বিপ্লব, মামুদুল হাসান রাজু, কামরুল হাসান আকাশ, এনামুল হক, আবুল হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিন, রকি উদ্দিন পিচ্চি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...