বুধবার, ২২ জুলাই ২০২৬

করোনার ভ্যাকসিন ছাড়া ওমরাহ নয়

প্রকাশিত :

spot_img

 

মহামারি করোনা ভাইরাসের টিকা ছাড়া ওমরাহ পালন করতে পারবে না কেউ। আল-আরাবিয়অ চ্যানেলকে এ তথ্য জানিয়েছেন হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মা বেনতেন।

আল-আরাবিয়া চ্যানেল সূত্রে জানা যায়, যারা ওমরাহ করতে চান তাদের অবশ্যই মহামারি করোনাভাইরাসের টিকা নিতে হবে। করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ নেওয়ার পর মঙ্গলবার জেদ্দায় এ কথা জানান দেশটির হজবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন।

মন্ত্রী জানান, মহামারি করোনাভাইরাস যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য নিরাপদ, সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে এ উদ্যোগ নিতে যাচ্ছে সৌদি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেয়া হবে।

হজ মন্ত্রী আরো বলেন, ওমরাহ কার্যক্রম চালু রাখতে নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো অব্যাহত থাকবে। ওমরাহ পালনকারীদের বয়সসীমার ক্ষেত্রে প্রাধান্য থাকবে। অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে- সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ; স্যানিটাইজার ব্যবহার; মাস্ক পরা এবং নামাজে নিজ নিজ বিছানা বহন করা।

হজমন্ত্রী মোহাম্মাদ বেনতেন-এর এ ঘোষণায় কবে থেকে বাস্তবায়ন হবে এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ‘করোনা ভ্যাকসিন ছাড়া ওমরাহ নয়’ এ ঘোষণা কবে চালু হবে তা দেখার বিষয।

উল্লেখ্য মহামারি করোনার কারণে গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বন্ধ করে দেয় সৌদি সরকার। দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ৪ অক্টোবর থেকে কঠোর নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে শুরু করা হয়।
সূত্র: খবর গালফ বিজনেস ডটকম

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...