সোমবার, ২০ এপ্রিল ২০২৬

করোনায় নতুন মৃত্যু ৫, আক্রান্ত ৬৮৮

প্রকাশিত :

spot_img

 

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮২ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১০ হাজার ১৪৩ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে বাংলাদেশ সময় সোমবার সকাল ১১টায় ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে দেয়া তথ্য ও বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৬৬ হাজার ৩৩০ জন। এরমধ্যে দুই লাখ ৪৮ হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ৭২ জন।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ১২২। মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৫৯৮ জনের। মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ২৮ হাজার ৮৮৪। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ১০ হাজার ৭১৭ জন। মৃতের হিসাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ২৬৪। মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ১২২ জন।

করোনায় এখন পর্যন্ত ফ্রান্সে ২৪ হাজার ৮৯৫, যুক্তরাজ্যে ২৮ হাজার ৪৪৬, বেলজিয়ামে ৭ হাজার ৮৪৪, ইরানে ৬ হাজার ২০৩, জার্মানিতে ৬ হাজার ৮৬৬, চীনে ৪ হাজার ৬৩৩, নেদারল্যান্ডসে ৫ হাজার ৫৬, ব্রাজিলে ৭ হাজার ৫১, ইন্দোনেশিয়ায় ৮৪৫, ভারতে ১৩৯১, পাকিস্তানে ৪৫৭ জন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...