বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

করোনায় ৩০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

প্রকাশিত :

spot_img

 

নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে, ১০ হাজার ২৩ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৮৪ জন। ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৭২ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকায়, ১ লাখ ২৪ হাজার ২১৭। ডোনাল্ড ট্রাম্পের দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৯০ জন। সেরে উঠেছেন ১ হাজার ৯৫ জন।

সিএনএন বলছে, করোনায় আক্রান্ত হওয়া ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ‘ভালো’ আছেন। দেশবাসীকে লেখা চিঠিতে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। জনসনের দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩১২ জন। মারা গেছেন ১ হাজার ২১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫১ জন।

নিউজিল্যান্ডে শনিবার প্রথম একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই নারীর বয়স ৭০’র উপরে।

যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল সেখানে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। সব মিলিয়ে সেখানে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৭৭ জন মানুষ।

শনিবার পর্যন্ত বাংলাদেশে মোট ৪৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...