শনিবার, ২৫ জুলাই ২০২৬

করোনা আক্রান্ত হয়ে মিরসরাইয়ের প্রথম একজনের মৃত্যু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
করোনা আক্রান্ত হয়ে মিরসরাইয়ের প্রথম একজনের মৃত্যু হয়ছে। নিহতের নাম মোহাম্মদ নিজাম। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ষ্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি উপজেলার ইছাখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাফিজগ্রামের হাজী আবদুর রশীদ ভূইয়া বাড়ীর বাসিন্দা। বুধবার (১৩মে) ভোর সাড়ে ৫ টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জেঠাতো ভাই ডাক্তার আহমেদ মঈনুল ইসলাম জানান, গত মঙ্গলবার দায়িত্বরত অবস্থায় তিনি কোভিড-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হন। তিনি পারিবারিক জীবনে দুই ছেলে সন্তানের জনক। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে উনাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানান তিনি। মরহুমের দাফন কাজে মিরসরাইয়ের সেচ্ছাসেবী সংস্থা শেষ বিদায়ের বন্ধু সহায়তা করবেন বলেও জানান তিনি।

স্বেচ্ছাসেবী সংস্থা শেষ বিদায়ের বন্ধু’র প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক ও মিরসরাই প্রেস কাবের সভাপতি মোঃ নুরুল আলম বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মত্যুবরণ করা ব্যক্তিদের দাফনের সহায়তা করার জন্য ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের আত্মপ্রকাশ হয়। করোনা ভাইরাসের ভয়ে অনেকে লাশের গোসল, জানাযা, দাপনের সময় ভয়ে আসে না। উপজেলার ১৬টি ইউনিয়ন, ২ পৌরসভায় আমাদের স্বেচ্ছাসেবী ইউনিট প্রস্তুত আছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে আমরা লাশের যাবতীয় কার্যক্রম পরিচালিত করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মৃত্যুর খবরটি খুবই দুঃখজনক। সামাজিক দুরত্ব নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ক্ষেত্রে প্রশাসনের কোন নিষেধাজ্ঞা নেই। লাশ দাফনের সময় সীমিত সংখ্যক মুসল্লী উপস্থিতির নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...