করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আ জ ম নাছির

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ন, ৩ নভেম্বর, ২০২০

হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

শরীরে জ্বর সর্দিসহ করোনার উপসর্গ থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম জানান, করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। হালকা জ্বর থাকলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে।