সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম এলএ শাখায় জালিয়াতি, ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন চেষ্টার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করার আদেশ দেন।

বুধবার (৪ নভেম্বর) মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালতে এই মামলা দায়ের করেন শাহীদুল ইসলাম চৌধুরী নামে এক ভুক্তভোগী।

মামলায় আসামিরা হলেন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, এলএ শাখার ‌প্রতারক চক্রের সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক, সাইফুল ইসলাম ও মো. ইউসুফ।

আদালত সূত্রে জানা গেছে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে টাকা উত্তোলন করেন বাদী শাহীদুল ইসলাম চৌধুরী। টাকা উত্তোলনের চার মাস পর গত ১২ অক্টোবর ভূমি অধিগ্রহণ শাখা থেকে তার কাছে একটি চিঠি ইস্যু করা হয়। যেখানে এক নম্বর আসামি মুজাম্মেল হক একটি আপত্তিপত্র দাখিল করেন। এছাড়া একটি ভূয়া চুক্তিপত্র তৈরি করে বাদীর কাছে টাকা পাওয়ার দাবি করা হয়। চুক্তিপত্রে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর স্বাক্ষর এবং সিল রয়েছে। একই চুক্তিপত্রে সাইফুল ইসলাম এবং মোহাম্মদ ইউছুপ নামের দুইব্যক্তিকে সাক্ষী রাখা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট এনামুল হক বলেন, ভূমি অধিগ্রহণ শাখার একটি চিহ্নিত প্রতারক চক্রের সক্রিয় সদস্য মুজাম্মেল। তার বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মামলা হয়েছে। তিনি সম্পূর্ণ ভূয়া একটি চুক্তিপত্র তৈরির মাধ্যমে শাহীদুল ইসলাম চৌধুরীকে হয়রানি করছেন। আমরা আদালতে প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র উত্থাপন করে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।

মামলার বাদী শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের জন্য সরকার আমার জমি (ডোমখালি মৌজা, বিএস দাগ ৬০১১) অধিগ্রহণ করে। আমি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর গত ১৮ জুন চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ শাখা থেকে ক্ষতিপূরণের চেক পেয়ে ২৩ জুন টাকা উত্তোলন করি। টাকা উত্তোলনের প্রায় চারমাস পর গত ১২ অক্টোবর ভূমি অধিগ্রহণ শাখা থেকে আমার কাছে একটি নোটিশ জারি করা হয়। যেখানে আমার টাকা উত্তোলন বিষয়ে মুজাম্মেল হক নামের অপরিচিত একব্যক্তির আপত্তির বিষয়টি উল্লেখ করা হয়। আমি শুনানিতে অংশগ্রহণ করলে আপত্তি প্রদানকারী ব্যক্তি অংশগ্রহণ করেননি।

তিনি আরও বলেন, শুনানিতে আমি জানতে পারি মুজাম্মেল হক আমার স্বাক্ষর জাল করে একটি ভূয়া চুক্তিপত্র তৈরি করে আমার কাছে ৫০ লাখ টাকা পাবে দাবি করে। চুক্তিপত্রে অচেনা দুইজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখা হয় এবং একজন চেয়ারম্যান কাউন্টার স্বাক্ষর করেন। ২৯ অক্টোবর তার অংশগ্রহণ না করার বিষয়টি উল্লেখ করে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু একটি চিঠিও ইস্যু করেন।

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, মামলার বিষয়ে আমি কিছুই জানি না। কোন চুক্তিপত্রে আমার জানামতে আমি স্বাক্ষর করিনি। কোন চক্র হয়ত আমার সীল ও স্বাক্ষর জাল করে এসব করতে পারে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...