মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কাউকে কাফের ফতোয়া দেয়ার অধিকার শুধু আল্লাহ-রাসুলের – কাউন্সিল অব সৌদি স্কলারস

প্রকাশিত :

spot_img

অনলাইন ডেস্ক

একজন মুসলমানকে খুব সহজেই কাফের মুরতাদ বলে দেয়ার প্রবণতা বাংলাদেশে খুব বেশি লক্ষ্য করা যায়। বেশিরভাগ সময়ই এর পেছনে যথাযথ কারণ বা দলিলও থাকে না। সৌদি আরবের শ্রেষ্ঠ আলেমদের নিয়ে গঠিত কাউন্সিল অব সিনিয়র স্কলারস সম্প্রতি এক বিবৃতিতে এই প্রবণতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। তারা বলেছেন, নিজেকে কাফের হিসেবে ঘোষণা করেননি এমন কাউকে কাফের ঘোষণা করতে পারেন শুধু আল্লাহ বা তার রাসুল।

আরব নিউজের রিপোর্ট অনুযায়ী কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, কাউকে কাফের ঘোষণা দেয়ার অধিকার সাধারণ মানুষের নেই। এটা আল্লাহ এবং তার রাসুলের অধিকার। মানুষকে কাফের ঘোষণা দেয়াকে গর্হিত কাজ আখ্যা দিয়ে বলা হয়েছে, এটা খুন খারাবির সম্ভাবনা তৈরি করে। এ কারণে সম্পদ বণ্টন করার অধিকার সৃষ্টি হয় এবং বিয়ে ভেঙ্গে যায়।

কাউন্সিল অব সিনিয়র স্কলারসের পক্ষ থেকে আরও বলা হয়, সরকার এবং শাসককে কাফের বলা আরও বিপদজনক। কারণ এর কারণে উগ্রপন্থার দিকে মানুষকে ঠেলে দেয়া হয়। সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

সৌদি আলেমরা বলেছেন, অন্যকে কাফের আখ্যা দেয়ার এই প্রবণতা গোমরাহ এবং ইসলামে এর স্থান নেই।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...