মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কাবা চত্বরে ৭০ বছর কুরআন শিক্ষাদানকারী শায়খের ইন্তেকাল

প্রকাশিত :

spot_img

 

পবিত্র কাবার চত্বরে জীবনের প্রায় ৭০টি বছর ‍কুরআন শিক্ষাদানকারী বর্ষীয়ান আলেম শায়খ আবু জাকারিয়্যা ইয়াহইয়া আল-মাক্কি ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তার ইন্তেকাল হয়।

হারামাইন জেনারেল প্রেসিডেন্সির তরফ থেকে শায়খের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সংবাদমাধ্যম আলআরাবিয়ায় জানানো হয়, বৈশ্বিক মহামারীর সময়েও তিনি সপ্তাহের সাত দিনই মসজিদুল হারামে কুরআনের দরস দিতেন। সাধারণ অসুস্থতা তাকে কুরআনের ক্লাস ও ওয়াজ থেকে বিরত রাখতে পারেনি। কুরআনের শিক্ষার্থী গঠনে তার অসামান্য অবদান রয়েছে। গত ৭০ বছরে কুরআনের বাণী প্রচারের মাধ্যমে আল্লাহ তাকে অনেক সম্মান দান করেছেন।

কাবার চত্বরে শায়খ আবু জাকারিয়্যা ইয়াহইয়া আল-মাক্কির দরস থেকে বিশ্বের নানা প্রান্তের মানুষ কুরআনের শিক্ষা গ্রহণ করে উপকৃত হয়েছেন।

পবিত্র মক্কা মুকাররমায় তার জন্ম। মসজিদুল হারামের বরেণ্য ওস্তাদদের কাছ থেকে দ্বীনের শিক্ষা নেন এবং গ্রাজুয়েশন সম্পন্ন করেন দারুল হাদীস আলখাইরিয়্যাহ থেকে।

দারুল হাদীসেই তার শিক্ষকতা জীবনের শুরু। ১৩৭৭ থেকে ১৩৯০ হিজরী পর্যন্ত এখানে সুনামের সাথে শিক্ষকতা করেন। পরে শায়খ আব্দুল্লাহ বিন হুমাইদের অনুরোধে মক্কা শরীফের শিক্ষক হিসেবে যোগদান করেন।

সূত্র : আলআরাবিয়া

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...