বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কাল আংশিক সূর্যগ্রহণ, খালি চোখে তাকাবেন না

প্রকাশিত :

spot_img

কাল আংশিক সূর্যগ্রহণ, খালি চোখে তাকাবেন না

নিজস্ব প্রতিবেদক

 

পৃথিবীর বিভিন্ন দেশে আগামীকাল রোববার বলয় সূর্যগ্রহণ (Annular solar eclipse) ঘটবে। কঙ্গো, লাইবেরিয়া,  ইথিওপিয়া, পাকিস্তান, ভারত ও চীন থেকে দেখা গেলেও বাংলাদেশ থেকে এই বলয় সূর্যগ্রহণ দেখা যাবে না।

তবে আকাশ মেঘমুক্ত থাকলে বলয় গ্রহণটি বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ (Partial solar eclipse) হিসেবে দেখা যাবে। যেমনটি ঘটেছিল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে রোববার বেলা ১১ টা ২৩ মিনিটে তবে সর্বোচ্চ গ্রহণ হবে দুপুর ১টা ১২ মিনিটে। আর গ্রহণ শেষ হবে ২টা ৫২ মিনিটে। ঢাকায় পরবর্তী সূর্যগ্রহণ ২০২২ সালের ২৫ অক্টোবর দেখা যাবে।

আবহাওয়াবিদরা জানান, গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। উপযুক্ত সোলার ফিল্টার বা ১৩ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস ব্যবহার করে এই গ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। টেলিস্কোপ, বাইনোকুলার বা ক্যামেরা সরাসরি সূর্যের দিকে তাক করে গ্রহণ পর্যবেক্ষণ বা ছবি তোলা চোখের মারাত্মক ক্ষতির কারণ হবে। সোলার ফিল্টার সংযুক্ত করে এই গ্রহণ দেখা যাবে ও ছবি তোলা যাবে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘করোনা সংক্রমণের কারণে এবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কোনো পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে না। তবে প্রতিষ্ঠানের নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সীমিত পরিসরে গ্রহণ পর্যবেক্ষণের আয়োজন করা হয়েছে।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...