মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কিশোর বয়স থেকে ছিনতাই তাদের পেশা

প্রকাশিত :

spot_img

 

নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোর বয়স থেকে যাদের পেশা ছিনতাই, চুরি ও ডাকাতি। পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে গেলেও কারাগার থেকে বের হয়ে ফের শুরু করেন ছিনতাই, চুরি ও ডাকাতি।

গ্রেফতার পাঁচজন হলো- মো. হালিম (২২), মো. সুমন (১৯), মো. আরিফ (২২), মো. জুয়েল (১৯) এবং জাহেদুল ইসলাম প্রকাশ সাইদুল (১৮)। এদের মধ্যে হালিম ও সুমনের বিরুদ্ধে ডবলমুরিং ও খুলশী থানায় মামলা রয়েছে বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।

রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে দেওয়ানহাট ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি এলজি, তিনটি ছুরি এবং একটি কাটার উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি সদীপ কুমার দাশ।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়া বলেন, দেওয়ানহাট ব্রিজের উপর দাঁড়িয়ে পথচারীদের কাছ থেকে ছিনতাই করে তারা। এছাড়া ব্রিজের নিচ দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তিদেরকেও অস্ত্রের ভয় দেখিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেয়। এছাড়া সুযোগ বুঝে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের তালা কেটে চুরিও করে।

অর্নব বড়ুয়া বলেন, কিশোর বয়স থেকেই তাদের পেশা ছিনতাই, চুরি ও ডাকাতি। পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে গেলেও কারাগার থেকে বের হয়ে ফের শুরু করে ছিনতাই, চুরি ও ডাকাতি।

তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...