বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় র‌্যালী ও আলোচনাসভা করা হয়।
এসময় বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৫ জয়িতাকে সম্বর্ধনা দেওয়া হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে হালিমা বেগম, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জয়নব ফেরদৌস আরা চৌধুরী, সফল জননী নারী খালেদা পারভীন, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা শিউলী রানী পাল, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য জাহানারা বেগমকে ক্রেস্ট ও সন্মাননা দেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের উপস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান, সাবেক মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহ আলম, নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...