সোমবার, ২৫ মে ২০২৬

কুলা নিয়েও কূল পেলেন না শমসের

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক :

তিনি বিএনপিতে ছিলেন বেশ সম্মানজনক পদ নিয়ে। কিন্তু দলের বিপদের দিনে সবাইকে বিস্ময়ে রেখে যোগ দিয়েছিলেন বি চৌধুরীর নেতৃত্বাধিন বিকল্পধারায়। নির্বাচনী হিসাব-নিকাষে তার দল যোগ দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধিন মহাজোটে। পরে শুনা যায় সিলেট -৬ আসন থেকে জোটের প্রার্থী হচ্ছেন তিনি। কিন্তু একাধিকবার দেন-দরবার করেও জেটের প্রার্থী হতে পারেননি শমসের মবিন চৌধুরী। এই অবস্থায় দলের কুলা প্রতীক নিয়ে মাঠে নামেন, কিন্তু এই কুলা তাকে কূলে ভেড়াতে পারেনি।

কারণ এই আসনেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মহাজেোটের প্রার্থী। এই অবস্থায় একই জোট থেকে অনেকটাই বেকায়দায় পড়েন শিক্ষামন্ত্রী। অবশেষে নৌকা প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দিয়ে রোববার তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

শমসের মবিন চৌধুরী বলেন, আমি মনোনয়ন প্রত্যাহারপত্র সোমবার নির্বাচন কমিশনে জমা দেব। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তবে কী কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা দলের সিদ্ধান্ত। তাই মনোনয়নপত্র প্রত্যাহারের নিদ্ধান্ত নিয়েছি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...