কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ন, ৬ জানুয়ারি, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

রোববার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় গুলশানে হোটেল আমারিতে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন, মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস, গোলাম মাওলা রনি, রুমানা মোরশেদ কনকচাপাসহ অনেকে উপস্থিত আছেন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা দিক নিয়ে কূটনীতিকদের ব্রিফ করা হবে।