সোমবার, ২৫ মে ২০২৬

কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না পোলিং এজেন্টদের—ডা. শাহাদাত

প্রকাশিত :

spot_img

 

ভোটকেন্দ্রে দলীয় পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

নগরের বিভিন্ন ভোট কেন্দ্রে পোলিং এজেন্টদের হুমকি দিয়ে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি ১৭ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের জানান, ‘এটা আমার কেন্দ্র, এখান থেকেই এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এজেন্ট থেকে কার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। প্রিসাইডিং অফিসার আছেন, এটা তো তাদের দায়িত্ব, অমুক প্রার্থীর এজেন্ট কই।’

এদিকে মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সকাল সাড়ে ৯টায় দীপ্তি বলেন, ‘সকাল থেকেই নগরীর বিভিন্ন কেন্দ্র নিজেদের দখলে নেয় আওয়ামী সন্ত্রাসীরা।’

তারা লালখান বাজার, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড, ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে বিএনপি প্রার্থীর এজেন্টরা ঢুকতে চাইলে বহিরাগতরা বাধা দেয়।

দীপ্তি জানান, ৯ নম্বর ওয়ার্ডের ঝোলাপাড়া, ফিরোজশাহ কলোনি, রামপুরের মতিঝর্ণাসহ পাহাড়তলী ও লালখান বাজারের বেশ কয়েকটি কেন্দ্রে এরকম ঘটনা ঘটেছে।

৯ নম্বর পাহাড়তলীতে শুধুমাত্র শহীদ লেন সরকারি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশ করতে পেরেছে। বাকি কোনো কেন্দ্রেই এজেন্টরা ঢুকতে পারেনি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...