বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বাইরে দলীয় কর্মীদের জটলা, ভেতরে দেখা নেই ভোটারের

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ২ ঘণ্টা পার হলেও ভোটারদের দেখা মিলছে না ভোটকেন্দ্রে। তবে কেন্দ্রের বাইরে দলীয় কর্মীদের জটলা দেখা গেছে।

বুধবার (২৭ জানুয়ারি) চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ, কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রসহ কয়েকটি ভোটকেন্দ্রের চিত্র এটি।

কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৬৬ জন। তবে সকাল ১০টা পর্যন্ত এই ভোটকেন্দ্রে ৩০টির মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।

এই কেন্দ্রে মাত্র ২ জন ভোটারের দেখা মিললেও কেন্দ্রের বাইরে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের জটলা দেখা গেছে। এ সময় যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু তাদের দিক নির্দেশনা দিচ্ছিলেন।

কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পিকলু দাশ জানান, অলী খাঁ মোড়ের এই ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন।

এর মধ্যে কতজন ভোটার প্রথম ২ ঘণ্টায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম। হয়তো দুপুরের দিকে সবাই আসবেন।

এই কেন্দ্রেও ভোটারের কোনো লাইন দেখা যায়নি। তবে বাইরে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের জটলা দেখা গেছে।

হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে মোট ১ হাজার ৭২৩ জন ভোটার রয়েছেন বলে জানান এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজমল হুদা।

শুধু নারীদের এই ভোটকেন্দ্রের পুলিং বুথ ঘুরে একজন ভোটারেরও দেখা মিলেনি। ছিলেন না বিএনপি সমর্থিত প্রার্থীদের কোনো পুলিং এজেন্ট।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...