মিরসরাই প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ৪ মে) মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভার, বারইয়ারহাট পৌরসভা যৌথ উদ্যোগে এসব কর্মসূচী পালন করা হয়।
দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১- মিরসরাই সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ার হাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী,

মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মেজবাউল হক মানিক, মিরসরাই পৌরসভার বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন,৫নং ওসমানপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য মোস্তফা চৌধুরী মিরসরাই স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন,৪নং ধুম ইউনিয়ন বিএনপির নেতা কামরুল আলম, ২নং হিগুলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



