বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

প্রকাশিত :

spot_img

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কর্তৃপক্ষ তাকে পর্যাপ্ত স্বাস্থ্য পরিচর্যা দিচ্ছে না বলে অভিযোগের মধ্যে মানবাধিকারবিষয়ক সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করল।

৭৪ বছর বয়স্কা খালেদা জিয়া ২০১৮ সালের ৮ জুলাই থেকে কারাবন্দী রয়েছেন। আগে থেকেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে বন্দী অবস্থায় তার অবস্থার আরো অবনতি হয়। এর ফলে গত ১ এপ্রিল তাকে সরকারি হাসপাতালে স্থানান্তর করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, তাকে পর্যাপ্ত স্বাস্থ্য পরিচর্যা দেয়া হচ্ছে না এবং তার ন্যায়বিচার পাওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে না বলে উদ্বেগ রয়েছে।

এতে বলা হয়, খালেদা জিয়ার সাথে যাতে ‘ইউএন স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস অন দি ট্রিটমেন্ট অব প্রিসনার্স’ (নেলসন ম্যান্ডেলা রুলস) অনুযায়ী আচরণ করা হয় এবং তার ন্যায়বিচার পাওয়ার অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...