বুধবার, ২২ জুলাই ২০২৬

গণতন্ত্র হত্যার জন্য সাবেক বিচারপতি খায়রুল হক দায়ী : ডা. জাফরুল্লাহ

প্রকাশিত :

spot_img

 

দেশের গণতন্ত্র হত্যার জন্য সাবেক বিচারপতির এ বি এম খায়রুল হককে দায়ী করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণতন্ত্র হত্যার জন্য তার প্রকাশ্যে বিচার হওয়া উচিত।

তিনি বলেন, একজন মানুষ খুন করলে তার ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। কেউ গণতন্ত্র হত্যা করলে, গণতন্ত্রকে কবরস্থ করলে তার কী শাস্তি হওয়া উচিত? সেই ব্যক্তি বিচারপতি খায়রুল হক। প্রকাশ্যে তার বিচার হওয়া উচিত। সে জাতিকে ধ্বংস করে দিয়েছে। তাকে আজীবন জেলখানায় দেখতে চাই। এখান থেকে দেশকে ফিরিয়ে আনতে হবে। বর্তমান প্রধান বিচারপতিরও বিচার হওয়া দরকার। আর কিছু না-ফাঁসি-টাসি চাই না। তাকে রাস্তায় দাঁড় করিয়ে সবাই থুঁ থুঁ দিক।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে ‘রাজনৈতিক সঙ্কট উত্তরণে পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কমিটি গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পেশাজীবীদের উদ্দেশ্য জাফরুল্লাহ চৌধুরী বলেন, পেশাজীবীদের আওয়াজ উঠাতে হবে। এই অনাচার-অত্যাচার আমরা আর সহ্য করব না। জীবনের শেষ ক্ষণে আছি, তা হলেও আমরা ভীত নই। আমরা আপনাদের সাথে আছি।

তিনি বলেন, দুই দিন আগে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী ছিল। আমরা এতটা নিমকহারাম যে একটা বড় দলও তার জন্মবার্ষিকী পালন করেনি। এমন কি মুক্তিযোদ্ধারও। এখনো কয়েক শ’ সিনিয়র মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তারাও করেন নাই। এতে প্রমাণ করে আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। আরেকজন সিনিয়র মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ অসুস্থ হয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। উনি যেনো সুস্থ হয়ে ফিরে আসেন।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, মোদিবিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্র অধিকার পরিষদের ৫৪ জন ছাত্রের জামিনের ব্যাপারে প্রধান বিচারপতি সাথে দেখা করতে চেয়েছিলাম। তিনি বলে পাঠালেন ‘বিচারের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারি না।’ পরীমনির ব্যাপারে কী হলো? তার বিচার দ্রুত করতে বলা হলো। এখনো পর্যন্ত ছাত্রদের জামিন দেয় নাই। এই ধরনের বিচারপতিরা জঘন্য ব্যক্তি। প্রত্যেকটা বিচারপতির সম্পদের হিসাব চাই আমরা। আমাদের পরিবর্তন দরকার। বিচার বিভাগ ঠিক না হলে সুশাসন আসবে না।

এ সময় বাংলা ভাষায় রায় লেখায় দুই বিচারপতিকে অভিনন্দন জানান তিনি।

পেশাজীবী অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুল, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ব্যারিস্টার শিহাব উদ্দিন, নবাব সিরাজ উদ্দৌলার উত্তরসূরি নবাব আব্বাসউদ্দৌলা, ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...