শুক্রবার, ৫ জুন ২০২৬

নববধূকে চট্টগ্রামে এনে ধর্ষণ করেন পিরোজপুরের আওয়ামী লীগ নেতা

প্রকাশিত :

spot_img

 

স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে নবম শ্রেণিতে পড়ুয়া নববধূকে অপহরণ করে পিরোজপুর থেকে চট্টগ্রামে নিয়ে আসেন এক আওয়ামী লীগ নেতা। চট্টগ্রামে ওই নববধূ দীর্ঘ সময় ধরে ধর্ষণের শিকার হন। গোপন সূত্রে খবর পেয়ে ওই নববধূকে শেষপর্যন্ত চট্টগ্রাম থেকে উদ্ধার করে পিরোজপুর থেকে আসা পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে পিরোজপুরের ইন্দুরকানীতে নববধূকে অপহরণ ও ধর্ষণ মামলায় পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান জমাদ্দার শান্তি (৫৫) গ্রেপ্তার হয়েছেন।

অভিযোগে জানা যায়, ওই ইউনিয়নের এক ভ্যানচালকের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের গত জানুয়ারি মাসে পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলায় বিয়ে হয়। অভিযুক্ত জিল্লুর রহমান শান্তি আত্মীয়তার সুবাদে প্রায়ই নববধূর বাড়িতে আসা-যাওয়া করত।

গত ১৯ এপ্রিল স্বামী বাড়িতে না থাকায় কৌশলে জিল্লুর রহমান শান্তি কিছু লোকজন নিয়ে মোটরসাইকেলে করে গৃহবধূকে তুলে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে গৃহবধূর স্বামী তাৎক্ষণিক তার শ্বশুরবাড়িতে এসে বিষয়টি জানান। তাকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন। উদ্ধারে ব্যর্থ হয়ে মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গৃহবধূর বাবা জিল্লুর রহমান শান্তি জমাদ্দারের কাছে মেয়েকে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দিয়ে তাকে বিদায় করে দেন এবং থানায় অভিযোগ না দিতে গৃহবধূর বাবাকে দলীয় প্রভাব খাটিয়ে হুমকি দেন। এলাকায় একাধিকবার মীমাংসা করার জন্য ব্যবস্থা হলেও কোনো ফয়সালা না হলে মেয়ের বাবা ১৩ আগস্ট ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরি করেন। তারই সূত্র ধরে ইন্দুরকানী থানা পুলিশ মঙ্গলবার গৃহবধূকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেন।

মেয়ের বাবা জানান, আমার মেয়েকে অপহরণ করে পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলায় জিল্লুর রহমান শান্তির বোনের বাড়িতে নিয়ে বিয়ের নাটক সাজিয়ে সেখান থেকে চট্টগ্রামে নিয়ে রাখেন। তার মেয়ে জিল্লুর রহমান শান্তির হাতে ধর্ষণের শিকার হয় এবং মেয়েকে আটক রেখে বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন চালায়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...