মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গম-চিনির পর এবার চালের প্রতি নজর ভারতের!

প্রকাশিত :

spot_img

 

গম রফতানিতে নিষেধাজ্ঞা এবং চিনি রফতানিতে সীমাবদ্ধতা আরোপের পর ভারতের পরবর্তী নিশানা হতে পারে চালের ওপর। দেশটির সরকার যেকোনো সময় চাল রফতানিতে বিধিনিষেধ আরোপ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অভ্যন্তরীণ সরবরাহে চাপ না ফেলতে এবং মূল্যবৃদ্ধি ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমস।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে ইকোনোমিকস টাইমস বলেছে, ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালিত একটি কমিটি বাসমতি বাদে অন্য চালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করছে এবং দাম বাড়ার লক্ষণ দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মূল্যস্ফীতি সর্বোচ্চ স্তরে মোকাবেলা করা হচ্ছে। মূল্য পর্যবেক্ষক কমিটি প্রতিটি পণ্যের ওপর বৈঠক করছে এবং পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

অন্য একজন কর্মকর্তার মতে পাঁচটি পণ্যের ওপর রফতানি নিষেধাজ্ঞার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যেই গম এবং চিনি রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

চীনের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ। ২০২১-২২ সালে ১৫০টিরও বেশি দেশে চাল রফতানি করেছে দেশটি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...