মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

প্রকাশিত :

spot_img

 

আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের স্বর্ণের দাম ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ৪ হাজার ১৯৯ টাকা। ফ‌লে দে‌শের প্রতি ভ‌রির সোনার দাম বে‌ড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকায়।

রোববার (২২ মে) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে।

শ‌নিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যদিয়ে মূল্যবান এই ধাতুটি দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে।

দাম বাড়ার কার‌ণে ২২ মে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৪৬৪ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দামও ৪ হাজার ২৪ টাকা বা‌ড়ি‌য়ে ৭৮ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বে‌ড়ে‌ছে ৩ হাজার ৫০০ টাকা; এখন বিক্রি হবে ৬৭ হাজার ৫৩৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ২ হাজার ৮৫৭ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ২২০ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

শ‌নিবার (২১ মে) পর্যন্ত ভালো মানের স্বর্ণ কিনতে খরচ প‌ড়ছে ৭৮ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগছে ৫৩ হাজার ৩৬৩ টাকা।

এর আগে যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ দেখিয়ে গত ১৮ মে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। সে সময়ও স্থানীয় বুলিয়ান মার্কেটেও স্বর্ণের দাম বাড়ার কারণ উল্লেখ করে দেশে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্ব পালন করা এ সংগঠনটি।

মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুদফায় ভরিতে ভালো মানের স্বর্ণের দাম ৬ হাজার টাকার ওপরে বাড়ানোর কারণে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এ ধাতুটি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...