বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গাইবান্ধা-৩ আসনে ভোট স্থগিত

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চোধুরীর ইন্তেকালে ৩০ ডিসেম্বর ওই আসনে ভোট গ্রহণ আইন অনুযায়ি স্থগিত বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, ‘আইনে যেটা বলা আছে তাতে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তার মৃত্যুর সনদপত্রসহ আমাদের কাছে অফিসিয়ালি জানাবেন। জানালে পরে বাংলাদেশ নির্বাচন কমিশনাররা সিদ্ধান্ত দেবেন। পরবর্তীতে এটা পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।’

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ (১) বলা আছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি দেবেন এবং ওই আসনে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও কাজী জাফরের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী বৃহস্পতিবার সকালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর ছোট ভাই বাদশা চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে নিজ বাসায় অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...